× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

বিমান হামলায় সিরিয়ায় নিহত ৪১

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বিমান হামলায় কমপক্ষে ৪১ বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন সিরিয়া সিভিল ডিফেন্স। তারা জানায়, স্থানীয় সময় রোববার সকাল ৮টার দিকে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার যুদ্ধবিমান এই হামলা চালায়।

সিরিয়া সিভিল ডিফেন্সের দোমা শাখার কর্মকর্তা আহম্মদ বলেন, সরকার ও রুশ বিমান ও রকেট হামলার লক্ষ্যবস্তু ছিল দামস্কের ঘোটা।

 তিনি দাবি করেন, শুধু ঘোটার দোমাতেই এই হামলায় নয় শিশুসহ কমপক্ষে ৪১ বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২৫০ জন। আল-হোসনে আল-বসরি নামের একটি স্কুল এই হামলার শিকার হয়। হামলায় স্কুলটির চার শিক্ষার্থীসহ প্রিন্সিপাল নিহত হয়েছে। আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহম্মদ বলেন, গত তিন মাস ধরে এই এলাকাতে নিয়মিতভাবে রকেট ও বিমান হামলা চালানো হচ্ছে। হামলায় একজন যোদ্ধাও নিহত হয়নি। নিহতরা সবাই বেসামরিক লোক। সিরিয়ায় সশস্ত্র যুদ্ধের চরম মূল্য দিচ্ছে বেসামরিক লোকজন।

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ২৮ বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে তারা জানিয়েছে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 তথ্যসূত্র : আলজাজিরা


এ ক্যটাগরির আরো খবর..