× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

নুসরাতের ভিডিও ধারণ ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল।

বুধবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ চার্জগঠনের আদেশ দেন।

একই সঙ্গে আসামী মোয়াজ্জেম মামলার অভিযোগ অস্বীকার করায় ট্রাইব্যুনাল আগামী ৩১ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
এদিকে চার্জগঠনের আদেশ হওয়ার পর এ আসামীর জামিনের আবেদন করা হলে বিচারক তাও নাকচ করেছেন।

এর আগে এদিন সকাল ১০টার দিকে ওসি মোয়াজ্জেমকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। আর বেলা ২টার দিকে শুনানী অনুষ্ঠিত হয়।

শুনানীতে আসামী পক্ষে সিনিয়র আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাঈদ সাগর, অ্যাডভোকেট ফারুক আহমেদ ও ড. খন্দকার মোহাম্মাদ মাশফিকুল হুদা অব্যাহতির আবেদন করে শুনানী করেন। তারা বলেন, যিনি বাদী হয়ে মামলা করেছেন মানহানির সংজ্ঞা অনুযায়ী তার মামলা করার এখতিয়ার নেই। যে ভিডিও ধারণ করা হয়, তা স্থানীয় মেয়রসহ অনেকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিল। সেখানে কোন অসৎ উদ্দেশ্য ছিল না। আর ভিডিওটি তিনি ছড়াননি। মোবাইল থেকে জনৈক সাংবাদিক সজল আসামীর অজান্তে নিয়ে ছড়িয়ে দিয়েছেন। তা জানার পর আসামী জিডিও করেছেন। তাই আসামীর বিরুদ্ধে এ মামলায় চার্জগঠন হতে পারে না। আর আসামী গত ১৬ জুন থেকে কারাগারে থাকায় আমরা তার জামিনের প্রার্থণা করছি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেন, আসামী পক্ষ এটা অস্বীকার করেননি যে, ভিডিও তার মোবাইল থেকে হয়নি। আর একজন দায়িত্বশীল কর্মকর্তার মোবাইল থেকে একটি সেনসিটিভ ভিডিও কেউ তার অজান্তে নিয়ে যাবেন এটা সত্য হতে পারে না। প্রতিবেদন অনুযায়ী আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে। তাই আসামীর বিরুদ্ধে চার্জগঠনের প্রস্তাব করছি। আর হাইকোর্ট জামিনের আবেদন নামঞ্জুর করায় আমরা জামিন নামঞ্জুরের আবেদন করছি।

উভয় পক্ষের শুনানী শেষে বিচারক আসামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ ধারায় চার্জগঠনের আদেশ দেন। এরপর প্রসিকিউটর চার্জ পড়ে শুনিয়ে সে দোষী না নির্দোষ জিজ্ঞাসা করলে আসামী মোয়াজ্জেম নিজেকে নির্দোষ দাবী করেন। এরপর আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এদিন শুনানীকালে মামলার বাদী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

মামলায় এর আগে গত ১৬ জুন ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার হন এবং ১৭ জুন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক। এরপর গত ২৪ জুন এক আবেদনে ট্রাইব্যুনাল তাকে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন প্রদানের আদেশ দেন। প্রথম শ্রেনীর কর্মকর্তা হিসেবে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেনীর মর্যাদা ভোগ করছেন।

এরও আগে গত ২৭ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এ মামলায় দাখিলকৃত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওইদিনই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন।

উল্লেখ্য, অধ্যক্ষ সিরাজ উদদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানীর মামলা তুলে নেয়ার জন্য গত ৬ এপ্রিল রাফিকে মুখোশ পরা ৪/৫ জন চাপ প্রয়োগ করলে সে অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে সে মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..