× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের পুনঃযাচাই বাছাই শুরু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি উপজেলায় ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছিল।

মঙ্গলবার (১৬ জুলাই) যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচিত “ক” গ্রুপের প্রতিবেদনভুক্তদের পুনঃ যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলার ১১ ইউনিয়নের “ক” প্রতিবেদনভুক্ত ১৮৪ জনকে পুনঃ যাচাই বাছাই এর জন্য ১৬ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত দিন ধার্য করা হয়েছিল। এ তফশীল অনুযায়ী মঙ্গলবার সকাল ৯.৩০ হতে দুপুর ১২ টা এবং দুপুর ২.৩০ হতে বিকাল ৫ টা পর্যন্ত পুনঃ যাচাই বাছাই করা হয়। এসময় শোভনালী ইউনিয়নের ২ জন, কুল্যার ১১ জন, বুধহাটার ৩ জন, দরগাহপুরের ২০ জন মোট ৩৬ জনকে যাচাই বাছাই করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই কার্যক্রমে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

যাচাই কমিটির সদস্য হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ। ভারতীয় লাল তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণ যাচাই কাজে সহযোগিতা প্রদান করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১ম দিন ৩৬ জন মুক্তিযোদ্ধা আবেদনকারী ও তাদের স্বাক্ষীগণ উপস্থিত হয়ে স্বাক্ষ্য ও প্রমানাদি উপস্থানে অংশ নেন।

১৭ জুলাই আশাশুনি সদরের ১৫ জন ও শ্রীউলার ১৯ জন মোট ৩৪ জনকে, ১৮ জুলাই খাজরার ৪৩ জনকে, ২২ জুলাই বড়দলের ৪৬ জনকে এবং ২৩ জুলাই আনুলিয়ার ৪ জন, প্রতাপনগরের ৬ জন ও কাদাকাটি ইউনিয়নের ১৫ জন মোট ২৫ জনকে যাচাই বাছাই করা হবে। ঘোষিত তফশীল অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়ে সংশ্লিষ্ট যাচাইযোগ্য বীরমুক্তিযোদ্ধাগণকে উপস্থিত থাকতে এবং ভারতীয় লাল তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণ যাচাই কাজে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..