× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

নিরিক্ষকের ভূলে এক ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক সমাপনি পরিক্ষার খাতায় পরিক্ষকের ভুল ফলাফল প্রকাশে জিপিএ- ৫ বঞ্চিত এক মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে। ওই ছাত্রের অভিভাবক ভূল ফলাফলটির সংশোধন চেয়ে বার বার জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরলেও কেউই তোয়াক্কা করছেনা। এদিকে কাঙ্খিত ফলাফল না পাওয়ায় ওই ছাত্রের কান্নাকাটি থামছে না। তাই বিচার না পাওয়ায় ওই পরিবারটি মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। সর্বশেষ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিচার প্রার্থনা চেয়ে এক অভিযোগ দিলেও তারও কোন সুরাহা হয়নি।

কালীগঞ্জ ফয়লা বোর্ড স্কুলের ২০১৮ সমাপনি পরিক্ষার ছাত্র আরাফাত সিদ্দিকী অহনের বাবা আহসান সিদ্দিকী জানায়, তার ছেলে ফয়লা বোর্ড স্কুল থেকে সমাপনি ২০১৮ পরিক্ষা দিয়েছিল। ওই ছাত্রের ফলাফল শীটে দেখা যায় সে বাংলাতে-৯৩, ইংরেজী-৯৬, গনিত-৯৪, বাংলাদেশ ও বিশ^ পরিচয়- ৯৪, প্রাথমিক বিজ্ঞান-৯৮ ও ধর্ম ও নৈতিক শিক্ষায়-৭৬ পায়। তার ফলাফলে ধর্ম ও নৈতিক শিক্ষায় কাঙ্খিত রেজাল্ট না আসায় ওই খাতা পূর্ণমূল্যায়ন করলে পরিক্ষার খাতা নিরিক্ষকদের মারাতœক ত্রুটি ধরা পড়ে। নিরিক্ষক শিক্ষকরা ইসলাম ধর্ম সাবজেক্টের খাতায় প্রাপ্ত ৯৬ নম্বরে এর স্থলে ভূল করে ৭৬ যোগ দেখায়। যে কারনে ওই ছাত্রটি তার ফলাফলে জিপিএ-৫ এমনকি বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে।

ওই ছাত্রের পিতা কর্র্তৃক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে আরো উল্লেখ করেছেন, তার পুত্রের প্রবেশ পত্রে রোল অনুয়ায়ী আই ডি নং হবে ১১২০১৮২০৪০১০৩৯৩০। কিন্তু কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষের দ্বায়িত্বে অবহেলায় ভূল করে ১১২০১৮২০৪০১০৩৮৭৪ নং করে। এছাড়াও পৌর ওয়ার্ড নং ৩ এর স্থলে ২ নং লিখেছে। সেই সাথে ওই ছাত্রের প্রবেশপত্রে নামের বানান ভূল লেখা হয়েছে। শিক্ষা অফিসের অবহেলায় পদে পদে কাগজপত্রে ভূল লেখায় কাঙ্খিত ফলাফল বঞ্চিত তার শিশু পুত্র কান্নাকাটি ও মানষিকভাবে ভেঙে পড়েছে। তিনি অভিযোগ করেও খাতা পরিক্ষকের দ্বায়িত্বে অবহেলার বিষয়টির সমাধান পাননি। বরং উল্টো সংশ্লিষ্টদের বিচার চাওয়ার কারনেও কতিপয় ব্যাক্তির প্রতিরোধ ও রোষের শিকার হয়েছেন বলেও জানান।

এ বিষয়ে ওই ছাত্রের ধর্ম খাতায় ভূল যোগ করা নিরিক্ষকের দ্বায়িত্বে থাকা শিক্ষিকা পাপিয়া খাতুন কিছু ভূল হয়েছে স্বীকার করে জানান, সংশোধনীর জন্য উপজেলা প্রাথমিক অফিস ছাড়া তার কিছুই করার নেই। অপর নিরিক্ষক ফয়লা বোর্ড স্কুলের শিক্ষিকা রুবিনা খাতুনও একই কথা বলেন ।

এদিকে ওই ছাত্রের পরিক্ষার প্রবেশপত্রে আইডি রোল নং ও নাম সহ একাধিক ভুলের বিষয়ে কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর কবির হোসেন ত্রুটির কথা স্বীকার করে জানান, এমন ভূল হলেও তা পরেও সংশোধন করে দেওয়া হয়। কিন্তু ফলাপল প্রকাশের পর আর কিছুই করার থাকে না।

ওই ছাত্রের ফলাফল সংক্রান্ত অভিযোগের বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহনের জন্য তিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দ্দেশ দিয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু জানান, অভিযোগের বিষয়টি তিনি জেনেছেন। যেহেতু সমাপনি পরিক্ষার গেজেট প্রকাশ হয়ে গেছে, তাই এখন সংশোধনী করার সুযোগ নেই। তবে খাতা নিরিক্ষকদের অবহেলার জন্য তাদের বিরুদ্ধে শিক্ষা অফিস অবশ্যই ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..