× Banner
সর্বশেষ
কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মহেশখালীর পাহাড়ে তরুণীকে নিয়ে ১৪জন যুবকের গণধর্ষণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী পাহাড়ে নিয়ে এক তরুণী (১৬)  কে ১৪ জন যুবক মিলে পালাক্রমে গনধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।ধর্ষণকারী সবাই স্থানীয় সিএনজি চালক বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ।
ভিকটিম তরুণীর সাথে কথা বলে জানা গেছে  তিনি গত ৭ জুলাই সন্ধা ৬ টার সময় চকরিয়া থেকে মাতারবাড়ী তার অাত্বীয়ের বাড়ীতে যাচ্ছিলেন । বদরখালী স্টেশনে নেমে মাতারবাড়ী যাওয়ার জন্য গাড়ী খোজতে থাকেন তিনি । এ সময় একজন সিএনজি চালক মাতারবাড়ী যাওয়ার কথা বলে মেয়েটিকে তার সিএনজিতে তুলে মহেশখালীর ব্রীজ পার হয়ে সিএনজি চালক সু-কৌশলে অারো ৭/৮ জন সিএনজি চালককে ফোন করে চালিয়াতলী স্টেশনে থাকতে বলেন । সন্ধার সময় সিএনজিটি চালিয়াতলী স্টেশনে পৌছে উক্ত গাড়ীতে অারো তিন জন যুবক যাত্রী বেসে উঠেন । কিন্তু সিএনজিটি মাতারবাড়ী না গিয়ে শাপলাপুরের দিকে চলে যায় ।
এ সময় মেয়েটি চিৎকার দিলে গাড়ীতে যাত্রী বেসে উঠা যুবক তিন জন মেয়েটির মুখ চেপে ধরেন বলে জানান ভিকটিম তরুণী । গাড়ীটি চালিয়াতলী স্টেশন থেকে কিছু দুর দক্ষিণে গিয়ে পাহাড়ের ঢালোতে দাড় করায় । সিএনজিটির সাথে চালিয়াতলী থেকে অারো তিনটি সিএসজি গিয়ে দাড়ায় সেখানে । সেখান থেকে ১৪/১৫ জন যুবক মিলে মেয়েটি কে জোর-পুর্বক পাহাড়ে নিয়ে যায় । ভিকটিম তরুণী কে পাহাড়ে তুলে তারা সবাই পালাক্রমে জোর-পুর্বক ধর্ষণ করে বলে জানান ভুক্তভোগী তরুণী । এ সময় ভিকটিম তরুণী কে ধর্ষণ ছাড়াও শারীরিক ভাবে নির্যাতন করেছে বলেও জানান তিনি । নরপশু যুবকরা রাতভর ধর্ষণ করে মেয়েটি কে অচেতন অবস্থায় পাহাড়ে ফেলে অাসে । পরে ভোর ৪ টার সময় মেয়েটির জ্ঞান ফিরলে সেখান থেকে অাস্তে অাস্তে কোন রকম চালিয়াতলীস্থ মাতারবাড়ী রাস্তার মাথা অাসেন । ভিকটিম তরুণী অারো জানান , মাতারবাড়ী রাস্তার মাথায় এসে গাড়ীর জন্য অপেক্ষা করতে থাকে মাতারবাড়ী যেতে ।সেখান থেকে ভিকটিম তরুণী একটি সিএনজি যোগে ভোরে মাতারবাড়ী মহিলা ইউপি মেম্বার শারমিন অাক্তারের বাড়ীতে চলে যায় ।
এদিকে মাতারবাড়ীর ইউপি মহিলা মেম্বার শারমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ভিকটিম তরুণীর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন , মেয়েটি অামাকে দত্তক মা ডেকেছেন সে সূত্রে তিনি অামার মেয়ে । মেয়েটি তার বাড়ী চকরিয়া থেকে অামার বাড়ীতে অাসছিল , অাসার সময় পথিমধ্যে মহেশখালী চালিয়াতলী স্টেশন থেকে গত ৭ জুলাই সন্ধার সময় ১৪/১৫ জন বখাটে সিএনজি চালক তাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে গনধর্ষণ করে । এদিকে কয়েক দিন ধরে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল জোর তদবির চালাচ্ছে বলে জানা গেছে । অপর দিকে ১২ জুলাই শুক্রবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম ঘটনার খবর পেয়ে তাতক্ষণিক মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের অাইসি অানিছ উদ্দিন কে ভিকটিম মেয়েটি কে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন । মাতারবাড়ীর অাইসি অানিছ ধর্ষিতা তরুণী কে তার দত্তক মা ও মাতারবাড়ীর মহিলা ইউপি মেম্বার শারমিনের বাড়ী থেকে উদ্ধার করে উক্ত মহিলা মেম্বার সহ শুক্রবার সন্ধা ৬টার সময় তাদের কে পুলিশ হেফাজতে মহেশখালী থানায় নিয়ে যায় ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম তরুণী ও মাতারবাড়ীর মহিলা ইউপি মেম্বার শারমিন মহেশখালী থানা হেফাজতে রয়েছেন । জানা যায় ধর্ষিতা তরুণীর বাড়ী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার সৌদি প্রবাসী নুরুল অাবছারের মেয়ে অাসমাউল হোসনা , তার নানার বাড়ী মহেশখালীর মাতারবাড়ীতে বলেও জানা গেছে । এদিকে ধর্ষকদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে বলে জানান  মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- প্রভাষ চন্দ্র ধর।


এ ক্যটাগরির আরো খবর..