× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

শেষ হল বিসিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

রাজধানীর উত্তরায় শেষ হল বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিকের কর্মকর্তাদের ‘Investment Project Preparation and Appraisal -প্রকল্প প্রণয়ন ও মূল্যায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ৫ দিনব্যাপী এ আবাসিক কোর্স অনুষ্ঠিত হয় উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট, স্কিটি মিলনায়তনে।

বিসিকের প্রধান, জেলা, উপজেলা ও আঞ্চলিক কার্যালয়ের ২৫ জন কর্মকর্তাকে প্রকল্প প্রণয়ন বিষয়ক এ প্রশিক্ষণ দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট স্কিটি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মূলত বিসিক, শিল্প সহায়ক কেন্দ্র এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে যোগদান করা নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ৫ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।

এর আগে ৫টি ধাপে সারাদেশের প্রায় ১শ ২৫জন বিসিক কর্মকর্তাদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রিজম প্রকল্পের পরিচালক মো: মাহবুবুর রহমান, স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ বিসিক, স্কিটি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..