× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, মন্ত্রণালয় নারী ও শিশুদের উন্নয়নে মাতৃত্বভাতা, ল্যাক্টেটিং ভাতা ও শিশুর প্রারম্ভিক যত্নের বিষয়ে ইউনিসেফ, ডব্লিউএফএ’র সাথে কাজ করছে। তিনি শিশুদের সুষম উন্নয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউনিসেফ, বাংলাদেশের প্রতিনিধিদের সাথে অংশীদারিত্বমূলক সভায় সভাপতির বক্তৃতাকালে সচিব এসব কথা বলেন।

কামরুন নাহার আরো বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি ও তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। তাছাড়া শিশুদের উন্নয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করছে।

সভায় এক্সিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি), কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট, শিশুর প্রারম্ভিক যতœ এবং আগামীর শিশু ও অন্যান্য কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম ও মোঃ আইনুল কবীর, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি নরিন খান, বিভিন্ন প্রকল্পের পরিচালক ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..