× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

শেষ হলো প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

রাজধানীতে শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে Training on Digital Marketing for SME Product – এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। পান্থপথের এসএমই ফাউন্ডেশনের আইসিটি সেন্টারে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সিরাজুল হায়দার, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা।
রাজধানী ঢাকা ছাড়াও সবগুলো বিভাগীয় শহরে ২০ জন করে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ ই মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..