× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভেগাই হালদারের ১শ ৬৬তম জন্ম ও ৮৬তম মৃত্যুবার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীণ বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা ভেগাই হালদারের ১শ ৬৬তম জন্ম ও ৮৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল রোববার সকালে ভেগাই হালদারের সমাধি মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন শেষে জাতীয় সংগীত পরিবেশন, এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে সর্বসাধারনের শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানকারীসহ দেশ রক্ষায় সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, বর্নাঢ্য র‌্যালী, স্মরণসভা ও আগত অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে।

বিদ্যালয় হলরুমে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে স্মরণ সভায় বিদ্যালয় প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা পুরুষ ভেগাই হালদারের কর্মময় জীবনের উপর আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, বিশিষ্ট শিক্ষানুরাগী ড. নীল কান্ত বেপারী, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, ওসি (তদন্ত) নকিব আকরাম, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাবেক ছাত্র অনিমেষ মন্ডলসহ গুনিজনেরা।

পরে আগত দুই সহ¯্রাধিক অতিথিদের খাবার পরিবেন করা হয়। উল্লেখ্য, ক্ষনজন্মা ভেগাই হালদার বাংলা ১২৬০ সালের ২১আষাঢ় জন্ম গ্রহণ করেন এবং ক্ষণজন্মা পুরুষ ১৩৪০ সালেল ২১আষাঢ় (৬জুলাই) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তিনি ১৯১৯সালের ২৬ জানুয়ারি নিজ নামে ভেগাই হালদার পাবলিক একাডেমী প্রতিষ্ঠা করেন।


এ ক্যটাগরির আরো খবর..