× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

ইসকন মন্দিরে হামলা: গ্রেফতার মুসাব্বির ১০ দিনের রিমান্ডে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের জয়নন্দ ইসকন মন্দিরে হামলা ঘটনায় গ্রেফতার মুসাব্বিরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল বারী এ আদেশ দেন।ৱ

এর আগে জেএমবি সদস্য মুসাব্বিরকে আদালতে হাজির করে ১০ রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এদিকে, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত। এ সময় জেলা প্রশাসন ও বিজিবি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এছাড়া, ২ হামলাকারীকে পুলিশের কাছে সোপর্দ করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান রংপুর বিভাগীয় কমিশনার। গত বৃহস্পতিবার মন্দিরে কীর্তন চলার সময় দুর্বৃত্তদের চালানো বোমা ও গুলিতে দুজন গুলিবিদ্ধ হন।


এ ক্যটাগরির আরো খবর..