× Banner
সর্বশেষ
আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

হত্যা করে নগ্ন শরীরে লিপিষ্টক মেখে ঝুলিয়ে রাখে খুনিরা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুলাই, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে বিবস্ত্র অবস্থায় পাওয়া মাদরাসা ছাত্রী হিরা আক্তার(১২) এর মৃতদেহের বিভিন্ন স্থানে লিপিস্টিক মেখে রেখে ছিল তার খুনিরা। মুখমন্ডলে রয়েছে কালো দাগ। গলায় গামছা লাগানো। সুরতহাল রিপোর্টে এসব আলামত পেয়েছে পুলিশ। আজ বুধবার বেলা ১০টার দিকে লাশের পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে ওসমান সিকদার(২৪), পশ্চিম বহরবুনিয়া গ্রামের আলম মৃধার ছেলে শাহিন(১৯) ও সোবাহান মৃধার ছেলে রফিকুল মৃধা(১৯)।

এ বিষয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, রাতেই বাগেরহাট পিবিআই’র একটি তদন্ত এক্সপার্ট টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারনা করা হচ্ছে, মেয়েটিকে পরিকল্পিতভাবে ধর্ষণ শেষে হত্যা করে নগ্ন অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ করা হয়েছে।

প্রসংগত, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নীজ বসতঘরে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারের। সে স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..