× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ফুল-কলম দিয়ে নবীনদের বরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০১৯

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ১মবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল-কলম দিয়ে বরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সোমবার সকালে ১মবর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে এ আয়োজন করা হয়। এ সময় নবীন ছাত্র-ছাত্রীদের হাতে ফুল-কলম. রুটিন কাগজ ও খাতা বিতরণ করেন ছাত্রলীগের নেতারা।

এরপর নবীন শিক্ষার্থীদের সাথে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী।

এ সময় বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন। পরে নবীন শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে এক আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ।

এ দিকে ১মবর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে সকালেই ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।

জানা যায়, ছাত্রলীগ ছাড়া কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে অন্যকোনো ছাত্রসংগঠনের দলীয় কার্যক্রম না থাকলেও ছাত্রলীগের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক দুভাগে বিভক্ত। তাই ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..