× Banner
সর্বশেষ
ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন

অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে উঠতে চায় নিউজিল্যান্ড

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০১৯

আজ শনিবার (২৯ জুন) বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। লর্ডসে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা অজিদের হারিয়ে শেষ চারে উঠতে চায় নিউজিল্যান্ড। যদিও ম্যাচে অস্ট্রেলিয়াই ফেবারিট।

ট্রান্স-তাসমান সাগর পাড়ের প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ঐতিহ্যের দ্বৈরথটা পুরনো। ক্রিকেটীয় লড়াইয়েও বিন্দুমাত্র ছাড়া দিতে নারাজ একে অন্যকে। মঞ্চটা যদি হয় বিশ্বকাপের তাহলে তো কথাই নেই। তাসমান সাগরের সমস্ত উত্তাল তরঙ্গ এসে যেন আছড়ে পড়ে মাঠে।

এবার লর্ডসে পাওয়া যাচ্ছে উত্তাপের আচ। আগুনে ঘি ঢেলে দিয়েছে গত আসরের ফাইনাল। কিউইদের হারিয়ে পঞ্চম শিরোপা উঁচিয়ে ধরে অজিরা। প্রতিশোধের আগুনে পুড়ছে নিউজিল্যান্ড। প্রতিবেশীকে হারাতে পারলে পুরনো ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়বে। সে সঙ্গে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পা রাখবে ব্ল্যাক ক্যাপসরা।

আগেই সেমিতে পা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। হারলেও ক্ষতি নেই। তবে লড়াইটা যখন মর্যাদার জিততে মরিয়া ফিঞ্চ, ওয়ার্নার, স্মিথরা। ক্রিকেটের মেগা আসর বিশ্বকাপে দুই দলের পরিসংখ্যান এগিয়ে আগে অস্ট্রেলিয়াই। অজিদের ১০ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে তিনটিতে।


এ ক্যটাগরির আরো খবর..