× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

মাথা ফাটলো মাহফুজের, মম-র পিস্তলের আঘাতে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: জাকিয়া বারী মম-র হাতে থাকা পিস্তলের আঘাতে মাথা ফেটে গেছে অভিনেতা মাহফুজ আহমেদের। না কোন নাটকের দৃশ্য নয়, এটি সত্য ঘটনা। শুক্রবার থাইল্যান্ডে ‘স্যাটারডে নাইট’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে ঘটেছে এমন ঘটনা।

জানা গেছে, দুর্ঘটনার পর মাহফুজকে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন।

অভিনেত্রী মম সংবাদমাধ্যমকে বলেন, নাটকের দৃশ্যটি ছিল— মাহফুজ ভাইয়ের মাথায় পিস্তল দিয়ে আঘাত করতে হবে। কিন্তু অসাবধানতাবশত সত্যি সত্যি মাথায় আঘাত লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলাম, মাহফুজ ভাইয়ের কপাল বেয়ে রক্ত পড়তে শুরু করেছে। আমি ঘাবড়ে যাই।

‘স্যাটারডে নাইট’ নাটকটি প্রযোজনা করছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট। নাটকটির পরিচালক রায়হান খান। এতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, মিশু সাব্বির, তৌসিফ, মম, মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..