× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের সেমি ফাইনাল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা (বালিকা গ্রুপ) ফুটবলের সেমি ফাইনালে গোকুলনগর সরঃ প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে গোদাড়া স্কুল দলকে পরাজিত করে এবং ২য় সেমিতে ঘুঘুমারী সরঃ প্রাথমিক বিদ্যালয় দল ও যদুয়ারডাঙ্গা স্কুলের মধ্যে নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ঘুঘুমারী দল ৪-৩ গোলে জয়লাভ করে।

বৃহস্পতিবার ফাইনালে গোকুলনগর ও ঘুঘুমারী দল মুখোমুখি হবে। বঙ্গবন্ধু (বালক গ্রুপে) ১ম সেমিতে শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে শে^তপুর স্কুলকে পরাজিত করে। ২য় সেমিতে জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। বৃহস্পতিবার শ্রীউলা ও জামালনগর দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করেন হিরক চন্দ্র, আকবর হোসেন, ফারুক হোসেন, দেবব্রত বিশ^াস, প্রদীপ কুমার, কার্ত্তিক চন্দ্র সরকার, দিপংকর মন্ডল, দিপংকর সরকার, মঙ্গল চন্দ্র সরকার ও রফিকুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..