× Banner
সর্বশেষ
সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব অটোরিকশার ধাক্কায় জীবনের অংক থেমে গেল গণিত শিক্ষকের ট্রেনে যাত্রীবেশে ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার বাবা বলেছিলেন চুপ করতে, লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে চুপ করালেন গর্ভধারিণী মা চকলেট খাওয়ানোর প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস

নারী ও কন্যা শিশুর প্রতি সংহতি অনুষ্ঠানে বক্তব্য পুলিশ সুপার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: বৃহস্পতিবার (২০ জুন): ২৭৪: ‘নারী ও কন্যা শিশুর প্রতি সংহতি’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) শহরের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। আরো বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রেজাউল বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিচুর রহমান, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, প্রমুখ। বক্তারা বলেন, ধর্ষণ, বাল্যবিয়ে, যৌতুক, উত্যক্তকরণসহ নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন ও আইন-আদালতের পাশাপাশি অভিভাবক, প্রতিবেশি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, নারী, পুরুষসহ সব পেশার মানুষকে সচেতন হতে হবে।

বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের আচার-আচরণের প্রতি লক্ষ্য রাখতে হবে। অপরিণত বয়সে ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন, ইন্টারনেট ও মোটরসাইকেল তুলে দেয়া যাবে না। এতে ভালোর পরিবর্তে খারাপের শঙ্কাই থেকে যায়। এছাড়া ছেলে-মেয়ে যাতে অপরিণত বয়সে প্রেম, ভালোবাসা ও বিয়েশাদীতে ছড়িয়ে বিপথে যেতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আলোচনা সভায় আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ঈমাম, কাজী, ঘটক, পুরোহিত, বিবাহ রেজিস্ট্রার, গ্রাম্য মাতবর, সমাজকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য ও নারী ও কন্যা শিশুর প্রতি সংহিসতা প্রকল্পের নেটওয়ার্ক সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..