× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বিকাশ-রকেটের ব্যালেন্স জানতে খরচ হবে ৪০ পয়সা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০১৯

বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে এখন থেকে প্রতিবারের জন্য ৪০ পয়সা খরচ হবে।

এতদিন বিনা মূল্যে এই সার্ভিস দিয়েছে সংশ্লিষ্ট অপারেটরগুলো।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বৃহস্পতিবার এই সংক্রান্ত এক নিদের্শনা জারি করেছে, যা গতকাল ওয়েবসাইটে অ্যাপ করা হয়েছে।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতিবার লেনদেন, ব্যালেন্স চেক বা স্টেটমেন্ট নেওয়াসহ নানা ধরণের কাজকে একেকটি সেশন ধরা হবে। আর প্রতিটি সেশনের সময় হবে ৯০ সেকেন্ড। প্রতি ৯০ সেকেন্ডের একেকটি সেশনের জন্যে মোবাইল ফোন অপারেটরদেরকে ৮৫ পয়সা করে দিতে হবে। একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে গ্রাহক যদি শুধু ব্যালেন্স চেক করতে চায় তবে তার জন্য তাকে সেশনের চার্জ দিতে হবে ৪০ পয়সা।

নিদের্শনায় আরও বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার জন্যে এমএফএস অপারেটররা মোবাইল অপারেটরদের নেওয়ার্ক ব্যবহার করে। এই নেটওয়ার্ক ব্যবহারের জন্যেই তাদেরকে পয়সা দিতে হবে এমএফএস অপারেটদের।

শেষ পর্যন্ত এই খরচ এমএফএসরা হয়তো গ্রাহকদের ওপরেই চাপাবে। এর আগে কখনো ব্যালেন্স চেক করতে এমএফএস অপারেটরদের কোনো খরচ করতে হতো না। ফলে ব্যালেন্স চেক করা ছিল ফ্রি।

এছাড়া কোনো গ্রাহক যদি অ্যাপের মাধ্যমে এমএফএস সেবা গ্রহণ করেন তাহলে তারা এই সব খরচের বাইরে থাকবেন।

রবির গ্রাহকদের এ টাকা খরচ হবে না জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। তবে অন্যান্য অপারেটরের ক্ষেত্রে এই ৪০ পয়সা গ্রাহকদের দিতে হবে কি না, সে বিষয়ে অধিকাংশ অপারেটরের বক্তব্য জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..