× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জীবন গড়তে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ জুন, ২০১৯

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। নিজেদের ক্যারিয়ার ও দেশের কল্যাণে তাদেরকে আত্মনিয়োগ করতে হবে। মোবাইল ফোনসহ সকল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে নিজেদের জীবন গড়তে হবে। সফল হতে হলে প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে। মেধা বিকাশের জন্য শরীরের প্রতি যতœ নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যাদের দুই হাত এবং মেধা আছে তারা কারো ওপর নির্ভরশীল হতে পারে না। অনুসন্ধিৎসু মন নিয়ে প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে নিজেকে যোগ্যতম হিসেবে গড়ে তুলতে হবে ।

মন্ত্রী আজ ঢাকার গুলশানে ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে ঢাকা-ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট আয়োজিত ‘তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

মন্ত্রী বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের মেধা বিকাশের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। তরুণ ও যুব সমাজকে কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এইচ এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল হক, বাংলাদেশ সরকারি কর্মচারী কমিশনের সাবেক সদস্য সমর চন্দ্র পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর কে এম সাইফুল ইসলাম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক নায়লা কবির এবং ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের চেয়ারম্যান শরীফ তালুকদার বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..