× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জীবনে বেঁচে গেলেন স্বপন কুমার

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধি: মধুখালী উপজেলা মেগচামী ইউনিয়নের মৃত-ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে শ্রী স্বপন কুমার বিশ্বাস গত ০৭/১২/২০১৫ ইং তারিখে মেগচামী বিল/পুকুর থেকে আমদানী করে ৯ ঝাকা মাছ ঝিনাইদহ বিক্রির জন্য মোহাম্মদ আলী উদ্দিনের আড়তে নিয়ে যায়। আড়তে মাছ বিক্রিত ৩৩,৬৪৪ টাকা নিয়ে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে কামারখালী আসার উদ্দেশ্যে সকাল ১০.৩০ মিনিটে মধুমতি পরিবহনে উঠেন।

দীর্ঘ ৭ কিলোমিটার গাড়ী আসার পর পথিমধ্যে ৬ জন লোক গাড়ীতে ওঠেন। এমন সময় একটা লোক গাড়ীর মধ্যে হকারগিরি করছিল। তখন দুইজন লোক আমার ছিটে সরে বসতে বলেন। আর সে হকার আমাকে একটা বই, একটা ট্যাবলেট এবং একটা লিফলেট দেন এবং বলেন এই বড়িটা খেলে আাপনার পেটের সকল সমস্যা সেরে যাবে। আমি ইতস্ত করলে আর একটা লোক আমার হাত থেকে সেই লিফলেটটা নিয়ে যান। তখন আমি মানবিক দিকটা চিন্তা করে বড়িটা খেয়ে ফেলি তাদের দেওয়া পানি দিয়ে এর ৫/৬ মিনিটের মধ্যে আমার আর কোন জ্ঞান নেই। এমতবস্থায় আমার নিকট থাকা নগদ ৩৩,৬৪০ টাকা নিয়ে কানাইপুর পুলিশ ফাড়ির আগে ভিট এর উপর ঝাকাসহ আমাকে ফেলে দেয়। তখন ঐ স্থানের লোকজন আমাকে বাঁচানোর জন্য মধুখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এবং চিকিৎসার পর আমি আজও প্রাণে বেঁচে আছি।


এ ক্যটাগরির আরো খবর..