× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

মন্ত্রিত্বের শুরুতেই জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে খোঁজ নিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

Kishori
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০১৯

‘মিশন কাশ্মীর’৷ তাই মন্ত্রিত্বের শুরুতেই উপত্যকার পরিস্থিতির দিকে প্রথম নজর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

শনিবার জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকের সঙ্গে বৈঠক করেন দ্বিতীয় মোদী সরকারের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজ্যপালের কাছ থেকে ভূস্বর্গের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট নেন অমিত শাহ৷ মাত্র ১৫ মিনিটের বৈঠক ছিল৷ কিন্তু ওইটুকু সময়েই অমরনাথ যাত্রার প্রস্তুতি থেকে আইন শৃঙ্খলা সব বিষয়েই খুঁটিয়ে খোঁজ খবর নেন অমিত শাহ৷

উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ চলবে ১৫ অগষ্ট অবধি৷ ৪৬ দিন লম্বা যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য এবার নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এনেছে প্রশাসন৷ অমিত শাহকে সেই সব ব্যবস্থার কথা জানান রাজ্যপাল সত্যপাল মালিক৷ পরে সাংবাদিকদের সামনে রাজ্যপাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, উন্নয়নমূলক কিছু বিষয় ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷

২০১৮ সালের জুন মাস থেকে কাশ্মীর রাষ্ট্রপতি শাসনের অধীনে৷ এই বছরের শেষের দিকে উপত্যকায় ভোট হওয়ার কথা৷ তবে দু’জনের মধ্যে ভোট নিয়ে কোনও আলোচনা হয়নি৷ রাজ্যপাল জানান, ভোট কবে হবে সেটা নির্বাচন কমিশনের আওতাধীন বিষয়৷

সংকল্পপত্রে কাশ্মীর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল বিজেপি৷ যার মধ্যে উল্লেখযোগ্য সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিল, কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা ইত্যাদি৷ জম্মু কাশ্মীরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করে অমিত শাহ বুঝিয়ে দিলেন সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি শুধুই ঘোষণা নয়, তারা পালন করতেও বদ্ধপরিকর৷


এ ক্যটাগরির আরো খবর..