× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

গেরহাটে শরণখোলায় মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে একজনকে হত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট:বাগেরহাটের শরণখোলায় মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে আমিনুল ইসলাম বেল্লাল (৩২) নামের এক ব্যাক্তিকেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাতে শরণখোলা উপজেলার বাংলাবাজার এলাকায় বেল্লালকে মারপিটের ঘটনা ঘটে । ১০ ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পথে শনিবার ভোরে বেল্লালের মৃত্যু হয় । নিহত আমিনুল ইসলাম বেল্লাল শরণখোলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামের মো. সোহরাব হোসেন আকনের ছেলে।

নিহত বেল্লালের পিতা সোহরাব হোসেন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে বাংলাবাজারে লাবন হাওলাদার এর ক্রাম খেলা ঘর থেকে আমার ছেলেকে টেনে বের করে প্রতিবেশী সোবাহান গাজীর ছেলে আসাদুল গাজী (১৮) ও পান্না গাজীর ছেলে ইসাহাক গাজী (১৮)। পরে ওই বাজারের কালাম ফরাজীর চায়ের দোকানের সামনে আসাদুল বেল্লালকে ধরে রাখে এবং ইসাহাক কিল ঘুষি দিতে থাকে । রাতে ইসাহাকের বাবা পান্না গাজী আমাকে ডেকে ব্যাথার ওষুধ দিলে তা খাওয়ালে বেল্লালের শরিরের ব্যাথা কমে ।

শনিবার ভোরে ঘরে এসে দেখি বেল্লাল নাক দিয়ে জোরে জোরে শ্বাস নেয় ও হাতপা লাফাতে থাকে। তখন বেল্লালকে হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেয়ার পথেই বেল্লালের মৃত্যু হয় ।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার জানান, নিহত বেল্লালের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার সরকার শনিবার সকাল সাড়ে দশটায় এই প্রতিবেদককে জানান, বৃদ্ধের আপত্তিকর ছবি তুলে ফেজবুকে ছাড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে বেল্লালকে মারধর করে আসাদুল ও ইসাহাক । শনিবার ভোরে হাসপাতালে নেয়ার পথে বেল্লালের মৃত্যু হয়। থানায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যহত আছে বলে জানান এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..