× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

দেশের সব বিভাগেই ক্যান্সার-কিডনী হাসপাতাল হবে-স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ মে, ২০১৯

ঢাকা, ২৯ মে, ২০১৯ খ্রি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, “দেশে বর্তমানে অসংক্রামক রোগ প্রকোপ আকার ধারণ করছে। ক্যান্সার, কিডনী, সিরোসিস, ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগে বছরে মোট মৃত্যুর ৬০ ভাগ মানুষ মারা যাচ্ছে। দেশের মাত্র ৩ ভাগ মানুষ রিস্ক ফ্যাক্টরের বাইরে রয়েছে। দেশের মানুষের ৯০ ভাগ কখনই কোলস্টোরল টেস্ট করান না। এর ফলে মানুষের স্ট্রোক, হার্ট ব্লক, ডায়াবেটিস ও কিডনী কখন বিকল হয়ে যাচ্ছে তা বুঝতেও পারছে না। ৭০ ভাগ লোক আছে তারা কখনই রক্তই পরীক্ষা করাননি।

দেশের মানুষ দিনে যে পরিমান ফলমূল, শাক-সবজি খাবার কথা তার মাত্র ৫ ভাগের ১ ভাগ গ্রহণ করে। মানুষ শাক-সবজি খায় না, রক্ত পরীক্ষা করায় না, নিয়মিত ব্যায়ামও করে না। এর ফলে দেশে বর্তমানে অসংক্রামক রোগ প্রতিদিন প্রচুর বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমান সরকার মানুষের স্বাস্থ্য সেবায় সর্বদাই সজাগ রয়েছে। তাই, ক্যান্সার-কিডনী রোগের দেশজোড়া প্রকোপ এড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের ৮টি বিভাগে ৮টি ক্যান্সার-কিডনী হাসপাতাল নির্মাণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব শীঘ্রই আট বিভাগে আটটি ক্যান্সার-কিডনী হাসপাতাল নির্মাণ কাজ শুরু করা হবে।”

আজ ২৯ মে বুধবার দুপুরে সচিবালয়াস্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড হেলথ মেডিসিন (নিপসম) আয়োজিত “অসংক্রামক রোগের ঝুঁকিসমূহের ব্যাপ্তি নিরূপম জরিপ ২০১৮ এর ফলাফল প্রকাশ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি এসব কথা বলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এর পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশিদ রিয়াজ। বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..