× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে -শেখ আফিল উদ্দিন এমপি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল, রাজনৈতিক নেতাকর্মীদের সম্মানে শার্শা উপজেলা যুবলীগের ইফতার ও দোয়া মাহফিলে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে যেন আমরা আরো উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে পারি এবং ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। দেশের সার্বিক ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, তাতে আগামী ২০৪১ সালের আগেই আমরা ধনী দেশে পরিণত হবো।
২০ রমজান রবিবার বিকেলে শার্শা উপজেলা যুবলীগের আয়োজনে নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ইফতারের আগ মুহুর্তে নাভারন কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাসেমি মোনাজাতে ’৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এবং সেদিনের সকল শহীদ, জাতীয় চারনেতা, ’৭১ এর মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা যুবলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন যশোর পৌর পিতা জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বিশেষ অথিতির বক্তব্য রাখেন যুবলীগ নেতা আজহার উদ্দিন স্বপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারন সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কোষাধক্ষ ওয়াহিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, কৃষকলীগের সাধারন সম্পাদক হায়দার আলী গগন, উপজেলা আওয়ামী বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হোসেন আলী, হাদিউজ্জামান, আলহাজ আব্দুর রসিদ, মিজানুর রহমান মিজান, হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, আলহাজ আয়নাল হক, আলহাজ ইলিয়াছ কবির বকুল, ২নং লক্ষনপুর ইউনিয়ন সাধারন সম্পাদক কামাল হোসেন, ৩নং বাহাদুরপুর ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, ৪নং বেনাপোল ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক শহিদুজ্জামান, ৫নং পুটখাল ইউনিয়ন আ,লীগের সভাপতি আব্দূল গফ্ফার সরদার, সাধারন সম্পাদক আবুল হোসেন, ৬নং গোগা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোতাহার হোসেন, ৭নং কায়বা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, ৮নং বাগআঁচড়া ইউনিয়ন আ,লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, ৯নং উলাশী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাহেব আলী, ১০নং শার্শা ইউনিয়ন আ’লীগের সভাপতি কাওসার আলী, সাধারন সম্পাদক মোরাদ হোসেন, ১১নং নিজামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..