× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

৪ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ সত্যেন্দ্র দেবনাথের, থানায় জিডি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মে, ২০১৯

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে সত্যেন্দ্র দেবনাথ-সত্য নামে এক রাজমিস্ত্রী হারানো গেছে। ৪ দিনেও নিখোঁজ রাজমিস্ত্রীর সন্ধান মিলেনি।

গত ১৮ মে সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বাড়ি থেকে এক সন্তানের জনক রাজমিস্ত্রী সত্যেন্দ্র দেবনাথ-সত্য (৪২) পাশ্ববর্তী দেবীপুর গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। এলাকার আশেপাশে এবং আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি।

তাঁর গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন মাঝারি, মুখ মন্ডল লম্বা আকৃতির, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। পড়নে লুঙ্গী ও রঙ্গীন টি শার্ট ছিল। সাথে একটি মোবাইল ফোন (০১৬২৫-৬৮৫৫৪১) ছিল।

৪ দিনেও স্বামীর কোন খোঁজ না পেয়ে রাজমিস্ত্রীর স্ত্রী শুক্লা রানী দেবী এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫০, তারিথ-২১/০৫/২০১৯ইং) করেন। তিনি অনুরোধ করেছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি সত্যেন্দ্র দেবনাথের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা ০১৭৩২-৫৯৩৪৯৩ নং মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..