× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ভোলায় অটোরিক্সা মটরসাইকেল সংঘর্ষে নিহত-২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মে, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিক্সা মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক মো.হাসান (১৯) ও আরোহী রাকিব (২০) নামের দুইজন নিহত হয়েছে। তারা দু’জন সম্পর্কে ভাই।

মঙ্গলবার(২১মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকার মালেগো বাড়ির দরজা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাসান বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ও রাকিব একই উপজেলার বড় মানিকা এলাকার বাসিন্দা। তারা দু’জন মামাতো ফুফাতো ভাই।

স্থানীয়রা জানান, নিহত হাসান ও রাবিক তাদের পারিবারিক কাজে সকালে মোটরসাইকেল নিয়ে মনিরাম বাজার নামক এলাকায় যান। কাজ শেষে দুপুরে বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হন। বোরহানগঞ্জ বাজার এলাকার মালেগো বাড়ির দরজা নামক স্থানে আসলে একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেও মৃত ঘোষণা করেন।

বোরহনউদ্দিন থানা অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক আটোরিক্সাটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আটোরিক্সা চালককে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..