× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত-৩

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মে, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা:  আশাশুনিতে ভিটেবাড়ির সীমানায় গাছ গাছালি কাটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও পুত্র আহত হয়েছে। গুরুতর আহত কবির গাজীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ মে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কচুয়া গ্রামের কবির গাজীর পুত্র জুয়েল গাজী বাদী হয়ে আশাশুনি থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, একই গ্রামের হাবিবুর রহমান গাজীর পুত্র মোস্তাজুল, আক্কাজ গাজীর পুত্র হাবিবুর, মোস্তাজুলের স্ত্রী ফাতেমাদের সাথে তাদের জমাজমি নিয়ে দীর্ঘদিনের গোলযোগ আছে। এনিয়ে তারা তাদেরকে ক্ষয়ক্ষতি করে আসছিল।

এরই জেরধরে ২০ মে সকাল ১০.৩০ টার দিকে মোস্তাজুলসহ অন্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কবির গাজীর বাড়ির সীমানার বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিয়ে যাচ্ছিলেন। জানতে পেরে কবির গাজী বাধা প্রদান করলে তারা তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। এসময় জুয়েল ও তার মা হামেদা খাতুন ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে নীলাফোলা জখম করা হয়। স্বাক্ষীরা ঘটনাস্থানে উপস্থিত হলে তারা কেটে পড়ে।

পরে গুরুতর আহত কবিরকে হাসপাতালে ভর্তি করা হয়। মোস্তাজুলরা প্রতিপক্ষের দ্বারা আরো জানমালের ক্ষয়ক্ষতির আশংখা করছেন। এব্যাপারে আক্রমনকারীদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..