× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

নড়াইলে ৫২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ মে, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ২২জন এলাকাবাসী এলজিইডির সড়ক সংস্কারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অবস্থা বেগতিক দেখে ঠিকাদারসহ তার লোকজন গা ঢাকা দিয়েছেন।

অভিযোগে জানা যায়, প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির সড়ক সংস্কারে নড়াইলের লাহুড়িয়া ইউনিয়নের তেলিগাতি মোড় হতে কামারগ্রাম বটতলা সড়কের ১ হাজার ৯৭৫ মিটার কার্পেটিংয়ের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির মধ্যে সড়ক সংস্কারের কাজ চলছে। সড়ক সংস্কারে অতিনিম্ন মানের কার্পেটিং কাজ করা হচ্ছে। যা স্কুল পড়ুয়া শিশুরা সামান্য চেষ্টায় অনায়াসেই ওই কার্পেটিং হাত দিয়ে উঠিয়ে ফেলছে। সড়ক সংস্কারের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নড়াইল জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

নড়াইলের প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নিয়ম না মেনে কার্পেটিং করায় অপরাধে বুধবার (১৫ মে) সকালে মেসার্স সৈয়দ আব্দুর রহমান নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। অপরদিকে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান সব সময়ই কাজের তদারকি করেছেন বলে জানান। পাশাপাশি কাজের মানও সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন। এলাকাবাসী ওই কার্পেটিং তুলে নুতন কার্পেটিং করার দাবী করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (চ.দা.) এম এম আরাফাত হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ‘অভিযোগ পেয়েছি। তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রকৌশলীকে কার্যকরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সড়ক সংস্কারে ব্যবহৃত নিম্নমানের কার্পেটিং উঠিয়ে পুনরায় কার্পেটিং করে দেয়া হবে।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (অঃ দাঃ) অভিজিৎ মজুমদার, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ‘অফিসকে না জানিয়ে সাব-ঠিকাদার নিয়ম ভঙ্গ করেই কাজ শুরু করেছিল। অনিয়মের অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি। যেটুকু কার্পেটিং করা হয়েছে তা সম্পূর্ণ তুলে নতুন করে কার্পেটিং করা হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..