× Banner
সর্বশেষ
আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

আফগানিস্তানে বিদেশি গেস্টহাউজে তালেবান হামলা

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের দূতাবাস এলাকায় একটি বিদেশি গেস্টহাউজে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। প্রাথমিকভাবে, স্পেনের দূতাবাসে হামলাটি চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও ওই খবর অস্বীকার করে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।

তালেবানের বরাত দিয়ে, স্থানীয় গণমাধ্যম জানায়, কাবুলের শেরপুর এলাকায় একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানোর পর স্পেনের দূতাবাসের কাছে অবস্থিত একটি বিদেশি গেস্টহাউজে অবস্থান নিয়েছে জঙ্গিরা।

এ ঘটনায় হতাহতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে, গেস্টহাইজ এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।


এ ক্যটাগরির আরো খবর..