× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ইউটিউবের সিলভার প্লে বাটন সম্মাননা পেলেন নড়াইলের ইমন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ মে, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (১৮,মে) ২৭৪॥ ইউটিউবে কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে বাংলা ধাঁধাঁ ও আইকিউ টেষ্টের বিভিন্ন ধরনের মজাদার ভিডিও ভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠা করে মাত্র এক বছরে ইউটিউব চ্যানেলটি ১ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করায় ইউটিউব থেকে ‘সিলভার প্লে বাটন’ সম্মাননা দেয়া হলো নড়াইলের কালিয়ার রাসেদুজ্জামান ইমন বিশ্বাস নামে এক অজপাড়া গাঁয়ের ছেলেকে । এই সম্মাননায় ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২০ বছর বয়সী ওই তরুণ ইউটিউবার ইমন বিশ্বাস। সে নড়াইলের কালিয়া নড়াইলের ছোট কালিয়া গ্রামের ইকরাম বিশ্বাসের ছেলে।

ইমন তার পুরস্কারটি তুলে ধরে জানান, ‘তার ইউটিউব চ্যানেলের নাম “ইমন স্কোয়াড”। গত মার্চের শেষ দিকে তার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় তাকে সম্মাননা পুরস্কারটি প্রদান করেছে ইউটিউব। গত ০৮ মে ‘সিলভার প্লে­ বাটন’ পুস্কারটি তার হাতে পৌঁছেছে।’

নড়াইলের কালিয়ার সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র ইমন পুরস্কার প্রাপ্তির বিষয়ে অনুভুতি ব্যক্ত করতে গিয়ে আরো বলেন, ‘বাবার টেলিকমের ব্যবসার কারণেই ইন্টারনেটের সঙ্গে তার পরিচয়। ২০১৮ সালের ১৭ এপ্রিল “ইমন স্কোয়াড” নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন। সেখানে কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে বাংলা ধাঁধাঁ ও আইকিউ টেষ্টের বিভিন্ন ধরনের মজাদার ভিডিও আপলোড করেন। প্রথমে চ্যানেলটিতে তেমন সাড়া না পেলেও চলতি বছর জানুয়ারি থেকে চ্যানেলটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেত শুরু করেছে। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাড়িয়েছে তিন লাখেরও বেশি। ইউটিউব থেকে বর্তমানে তার মাসিক আয় প্রায় ১২০০-১৫০০ ডলার। লেখাপড়ার পাশাপাশি ইউটিউবকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছেন তিনি।

নড়াইলের কালিয়া উপজেলার ইউএনও মো. নাজমুল হুদা, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ‘একজন তরুণের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। বেকার তরুণ-তরুণীরা যদি তাকে অনুসরণ করে এগিয়ে আসবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন আইটি প্রশিক্ষণ নিয়ে এ কাজ শুরু করলে আরো অনেকেই সফলতা অর্জন করবেন।’


এ ক্যটাগরির আরো খবর..