× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রুয়েট শিক্ষার্থীকে অপহরণ

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুজ্জামান সোহাগকে আইনশৃঙ্খলা বাহিনীর নামে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

স্বজনদের অভিযোগ, গত বুধবার মধ্যরাতে শহরের তেরখাদিয়া এলাকার আক্কাসুজ্জামানের বাসায় প্রবেশ করে র‌্যাব ও ডিবি পুলিশের পোশাকধারী সাত সদস্য। এসময় তার ছেলে, রুয়েটের ছাত্র সোহাগকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা এবং পরিবারকে স্থানীয় থানায় যোগাযোগ করতে বলে।

কিন্তু পরদিন সকালে, রাজপাড়া থানা ও র‌্যাব কার্যালয়ে যোগাযোগ করা হলে এ সম্পর্কে কোন তথ্য তাদের কাছে নেই বলে জানায় পুলিশ ও র‌্যাব। এদিকে, পরিবারের এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের সহায়তায় ঘটনা তদন্তে কাজ শুরু করেছে গোয়েন্দা ও পুলিশ বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..