× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

কালীগঞ্জে পাচরকারীদের হাত থেকে রক্ষা পেল দুই শিশু

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জে পাচারকারীদের কবল থেকে রক্ষা পেল দুই শিশু। শিশুরা হলো, মঙ্গলপৈতা গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে মিলন হোসেন (৮) ও মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন (৬)। তারা দু’জনই স্থানীয় একটি মাাদরাসার শিক্ষার্থী।

বুধবার সকালে উপজেলার মঙ্গলপৈতা গ্রামের মাঠে ছাগল খাওয়ানোর সময় এ ঘটনা ঘটে।

মঙ্গলপৈতা গ্রামের ডাক্তার মিজানুর রহমান জানান, মাদ্রাসা বন্ধ থাকায় বুধবার সকালে মঙ্গলপৈতা গ্রামের মাঠে পুটি মারি খালে ছাগল খাওয়াতে যায় তারা। এরপর বস্তা হাতে দুইজন ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। তাদেরকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখায়। এসময় শিশুরা বিস্কুট খেতে অস্বীকৃতি জানায়। এরপর অপরিচিত দুইজন প্রথমে শিশু রাজুকে জোরপূর্বক বস্তায় ভরে এবং অপর শিশু মিলনকে হাত-পা বেধে বস্তায় ভরার চেষ্টা করছিল। এ সময় শিশু মিলনের চিৎকারে পার্শ্ববর্তী জমিতে কাজ কর কৃষকরা এগিয়ে এলে পাচারকারীরা শিশুদের ফেলে রেখে পলিযে যায়।

কালীগঞ্জ সুবর্ণসারা পুলিশ ক্যাম্পের আইসি এস আই সৈয়দ আলী জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..