× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

দিনাজপুর ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর ইসকন মন্দিরে দুবৃত্তের হামলায় হিন্দু ধর্মাবলম্বী দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার প্রতিবাদে  ইসকন বাংলাদেশ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ আযোজনে বিক্ষোভ সমাবেশ।

আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষেভ মিছিলের আয়োজন করা হয়।

মানব বন্ধন শেষে বিক্ষেভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শাহবাগ গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ করা হয়। উক্ত প্রতিবাদ সভায় সন্ত্রাসীদের ধরে আইনের আওত্তায় এনে দ্রুত বিচার করে দৃষ্টান্ত মূল শাস্তি প্রদানের জন্য আহবান জানানো হয়। সাথে সাথে আর যেন কোন মন্দিরে হামলার ঘটনা না ঘটে এবং সংখ্যা লঘুদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য সরকারের দৃষ্টি আর্কষণ করা হয় এবং শ্লোগান প্রদান করা হয় ধর্ম যার যাররাষ্ট্র সবার। আগামী ৭দিনের মদ্যে যদি দোষীদের বিচার করা না হয় তবে কঠোর আন্দোলনের হুমকী দেওয়া হয।

উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কাজল দেবনাথ, এ্যাড.কিশোর মন্ডল-যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাবু হিরেন সমাজদার সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাবু জয়ান্ত সেন দীপু সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাবু সত্যরঞ্জন বাড়ৈ, সভাপতি ইসকন বাংলাদেশ, জগৎ গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক ইসকন বাংলাদেশ, রূপনুগ গৌর দাস ব্রহ্মচারী, পরিচালক ফুড ফর লাইফ বাংলাদেশ ইসকন, শ্রীমৎ কৃষ্ণকীর্ত্তন দাস ব্রক্ষ্মচারী, সাবেক সভাপতি ইসকন, দিজমনি গৌরাঙ্গ দাস, শ্রী শ্যামল ঘোষ সাধারণ সস্পাদক, শ্রী শ্রী রাধা বল্লভ জিউ বিগ্রহ, ড. ইমরান এইচ সরকার সমন্বয়ক গন জাগরণ মঞ্চ, বাবু মনিন্দ্র  কুমার সম্বনয়ক, হিন্দ বৌদ্ধ, খ্রীষ্টান পরিষদ পিনাকী দাস, প্রশান্ত দাস কথা, সুমন ঘোষ, প্রফেসর হিরেন বিশ্বাস, সভাপতি  হিন্দু সংস্কার সমিতি, বাবু রামানন্দ দাস, এ্যাড. দীনবন্ধু রায় নিবাহী সভাপতি, হিন্দু মহাজোট এ্যাড. গোবিন্দ চন্দ্র নিক মহাসচিব হিন্দু মহাজোট, কালি পদ মজুমদার, ড. সোনালী দাস, এ্যাড. প্রতিভা বাগচী, বাবু দিলীপ ববি দাস, বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ৭ দিনের মদ্যে দোষীদের শাস্তি দেবার জন্য কঠোর ভাবে হুশিয়ারী প্রদান করেন ও সংখ্যা লঘুদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..