× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউক্রেন ইস্যুতে আইএমএফের সঙ্গে দ্বন্দ্বে জড়ালো রাশিয়া

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ এবার ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে রাশিয়া। নীতিবহির্ভূতভাবে সংস্থাটি ইউক্রেনকে ঋণ সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। অন্যদিকে, নির্ধারিত সময়ে ইউক্রেন ঋণের পাওনা অর্থ ফেরত না দিলে দেশটির বিরুদ্ধে আদালতে মামলা করার কথাও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ইউক্রেনের কাছে রাশিয়ার এখনো পাওনা রয়েছে প্রায় ৩শ’ কোটি ডলার। বছর দুয়েক আগে ঋণ সহায়তা বাবদ দেয়া এ অর্থ পরিশোধের জন্য ইউক্রেনকে চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রাশিয়া। কিন্তু কিয়েভ রুশদের পাওনা না মিটিয়ে নতুন করে ঋণ নেয়ার জন্য ধরনা দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের কাছে। আর সেই আবদার মিটিয়ে চলতি বছরের মার্চে ইউক্রেনকে এক হাজার ৭শ’ ৫০ কোটি ডলার আপদকালীন ঋণ দেয় সংস্থাটি।

কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ঋণদাতার পাওনা পরিশোধে ব্যর্থ দেশকে ঋণ দেয়ার নিয়ম নেই আইএমএফের। এতদিন সংস্থাটি এমন নীতি মেনে আসলেও সম্প্রতি এ নীতি পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির নির্বাহী পরিষদ। আর এ সিদ্ধান্তের ফলে রাশিয়ার পাওনা পরিশোধ না করেও আইএমএফের ঋণ নিতে পারবে ইউক্রেন।

আইএমএফ-এর জনসংযোগ কর্মকর্তা গ্রেইরি রাইস বলেন, ‘আমরা মনে করছি এ বিষয়ে রুশ ও ইউক্রেন কর্তৃপক্ষের নিজেদের আলোচনা করা উচিত। দু’দেশের ঋণ বিষয়ক জটিলতা নিরসনে আইএমএফ আগ্রহী নয় বরং তাদের নীতিনির্ধারকরাই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।’

এদিকে, আইএমএফের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এর মাধ্যমে পক্ষান্তরে রাশিয়ার পাওনা না মেটাতেই ইউক্রেনকে অনুমোদন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। এমন অবস্থায় পাওনা আদায়ে ইউক্রেনের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘নীতি পরিবর্তনের সিদ্ধান্তটি নেয়া হয়েছে রাশিয়াকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই। এতে করে রাশিয়ার ঋণ পরিশোধে কিয়েভের বাধ্যবাধকতা দুর্বল হয়ে যাবে। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না। নির্ধারিত সময়ে পাওনা না মেটানো হলে পরের সিদ্ধান্তটি অবশ্যই আদালত থেকেই আসবে।’

তবে চলতি বছরেই আইএমএফের কাছ থেকে নতুন করে ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক।


এ ক্যটাগরির আরো খবর..