× Banner

এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল ঘোষণা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০১৯

আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ফলাফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব মোঃ আলমগীরসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে টেলিফোনের মাধ্যমে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীসহ শিক্ষামন্ত্রী, সকল কর্মকর্তা, সকল বোর্ডের কর্মকর্তা, সাংবাদিক ও অভিভাবকদের অভিনন্দন জানান। যারা অকৃতকার্য হয়েছে তাদের হতাশ না হয়ে ধৈর্য্য ধরে পড়াশোনা করে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি ।

শিক্ষামন্ত্রী বলেন, যে সকল বিদ্যালয়ের কোন ছাত্রই কৃতকার্য হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও শিক্ষামন্ত্রী পরীক্ষার ফলাফলের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..