× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি

এক আলোকিত অধ্যায়ের নাম প্রীতিলতা

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০১৯

দি নিউজ ডেস্কঃ  অগ্নিযুগের অগ্নিকন্যা বৃটিশ বিরোধী আন্দোলন সংগ্রামের প্রথম মহিলা অমিত তেজা বীরকন্যা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এর ১০৮তম জন্মবার্ষিকী আজ।

প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ই মে মঙ্গলবার চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতা ছিলেন মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানী জগদ্বন্ধু ওয়াদ্দেদার এবং মাতা প্রতিভাদেবী।

ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে পারলে নারীরাও সমান সমান ভাবে লড়তে পারে সেটা বীর কন্যা প্রীতিলতা ১৯৩২ সালে দেখিয়ে দিয়েছিলেন। ১৯৩২ সালে যখন নারীরা ঘর থেকেই বের হতো না,তখন ২১ বছরের এই তরুনী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে চট্টগ্রামের পাহারতলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ঐ মিশনের দায়িত্ব প্রাপ্ত নেতা ছিলেন।

মাস্টারদা সূর্য সেন নিজে তাঁকে এই দায়িত্ব প্রদান করেছিলেন। সেই সময়ের নীতি ছিল নেতা আক্রমণের সময় সবার আগে থাকবে আর প্রস্থানের সময় সবার পরে। তাই সবার পরে প্রস্থান করতে গিয়ে ব্রিটিশ আর্মিদের হাতে ধরে পরে যান তিনি। বন্ধি হলে অত্যাচার করে অন্যদের খোঁজ খবর নিয়ে নিতে পারে এই ভাবে তিনি বন্দি হওয়ার থেকে মৃত্যুকেই বেছে নিয়েছিলেন এবং হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছিলেন “বন্ধেমাতরম বলে”। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে ভারত স্বাধিন হয়েছে পরবর্তীতে পাকিস্থান নামক নরক থেকে বাংলাদেশ স্বাধিন হয়েছে।

পরাধীনতার নাগ পাশ থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে প্রীতিলতা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা সব নারী তথা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। সমাজের শৃঙ্খলা,নিয়ম–নীতি ভেঙ্গে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদের দেশের শৃঙ্খল মুছনে বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তাঁর আত্মত্যাগের ইতিহাস ও তাঁকে নিয়ে গবেষণাধর্মী কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন সাধারণ একটি পরিবারে জন্ম বিপ্লবী বীরকন্যা প্রীতিলতার।

ব্রিটিশদের থেকে ভারত স্বাধীন না হলে বাংলাদেশও হতো না। ব্রিটিশদের থেকে ৪ দিনের জন্যে স্বাধিনতা ছিনিয়ে নিয়ে চট্টগ্রামকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্ত করেছিলেন তাঁরা। এটাই ভারতের প্রথম স্বাধীনতা। কিন্তু এই আত্মত্যাগীদের কথা রাষ্ট্র মনে রাখেনি। আজ এই বীর কন্যার জন্মদিন। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।


এ ক্যটাগরির আরো খবর..