× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ঘূর্ণিঝড় ফণীর কারণে আগামী শনিবারের এইচএচসি পরীক্ষা স্থগিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

ঘূর্ণিঝড় ‘ফণীর’ কারণে আগামী শনিবারের সকল বোর্ডের এইচএচসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাম-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াইল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী শনিবার সকালে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো আগামী ১৪ই মে সকালে অনুষ্ঠিত হবে। আর যে পরীক্ষাগুলো বিকেলে হওয়ার কথা সে গুলো বিকেলেই অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল ৩ মে সন্ধ্যার দিকে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’। আর ফণী বাংলাদেশের দিকে ধেয়ে আসায় সতর্কতার মাত্রা বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এখন মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। কেন্দ্রের চারপাশে বাতাসে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগ তুলে এটি এখন এগুচ্ছে বাংলাদেশের উপকূলে। তবে কখনও কখনও এই বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..