× Banner
সর্বশেষ
মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু 

পত্নীতলায় সহকারি শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় হরিরামপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জেনমিন আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরূদ্ধে রোববার ৪৪ জন অভিভাবক উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দেয়া হয়।

অভিযোগ ও সরেজমিনে ঘুরে জানা গেছে,উপজেলার নজিপুর পৌর শহরের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা জেসমিন আক্তার যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জরিয়ে পড়েন। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে যা খুশি তাই করেন। তাঁর বিরূদ্ধে অভিযোগ সমূহ হলো- গত ১৬ এপ্রিল ১৯ তারিখে প্রধান শিক্ষিকা খাতিজতুল কোবরাকে ছাত্র-ছাত্রীদের সম্মুখে মারধর করার চেষ্টা করেন। তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে সহকর্মী শিক্ষকদের সঙ্গেও প্রতিনিয়ত অসদ আচরণ করেন। তিনি বিদ্যালয়ের দৈনিক সমাবেশে অংশগ্রহণ করেন না,ঠিকমত ক্লাসে থাকেনা,ক্লাস চলাকালীন সময়ে মোবাইলে গান বাজান,ক্লাসে প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের মারধ এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। এর আগে তাঁর মেয়ে স্কুল মাঠে খেলার সময় ছাত্রদের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাওয়কে কেন্দ্র করে কয়েকজন অভিভাবকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেন। এসব নিয়ে অভিভাবকরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি।

এবিষয়ে অভিভাবকরা বলেন,প্রধান শিক্ষকাকে যেখানে মারধর করা হচ্ছে। অভিভাবকদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। সে প্রতিষ্ঠানে কিভাবে আমাদের সন্তানদের পাঠাবো। ওই শিক্ষিকাকে বিদ্যালয় থেকে বদলি ও বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও জানান তারা।

এ বিষয়ে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা জেসমিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন,আমাকে সরানোর জন্য সড়যন্ত্র করা হচ্ছে। আমি যদি অন্যায় করে থাকি কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.রবিউল ইসলাম বলেন,এ বিষয়ে অভিভাবকদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..