× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

গ্রামীণ জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে গ্রামীণ জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের গুরুত্ব দিয়ে যাচ্ছেন। বললেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি।

শুক্রবার সকাল দশটায় জৈন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি অনুদান ও কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে তিনি প্রতিটি গ্রামকে শহরে পরিনত করার ঘোষনা দিয়েছেন।

প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধানমন্ত্রীর ঘোষনাকে বাস্তবায়ন করতে এবং প্রন্তিক জনগোষ্টিকে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান প্রতিটি সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানদের।

এসময় তিনি উপজেলার কৃষি বান্ধব পরিবার গুলোকে সরকারি প্রণেদনা প্রদানে সঠিক মূল্যায়ন করার জন্য উপজেলা কৃষিকর্মকর্তাকে বিশেষ নজর দেওয়ার আহবান জানান এবং প্রতিবন্ধী, চা-শ্রমিক জনগোষ্ঠিকে মূল ধারায় ফিরিয়ে আনতে সমাজ সেবা কর্মকর্তাকে সুদৃষ্টি রাখার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধক্ষ্য ফজলুল হক, সিনিয়র এএসপি গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি  শাহেদ আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..