× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

সালথায় গ্রাম দুদলের সংঘর্ষে আহত-২০, পুলিশের রাবার বুলেট ও টিআরসেল নিক্ষেপ!

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম দু-দলের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শটগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সকাল ৮ টার দিকে ইউসুফদিয়া বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের সমর্থক আনো মোল্যার সাথে স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেনের সমর্থক শিপন মোল্যার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই সুত্রধরে উভয় দলের সমর্থকেরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৩ ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে আনো মোল্যা, আক্কাছ, আলমগীর মোল্যা, সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, পলাশ, শিপন, নুরআলম, সুমন, রাকিব সহ উভয় দলের অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ১০ রাউন্ড রাবার বুলেট, ৯টি টিয়ারসেল ও ২টি কালারিং টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..