× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

শীঘ্রই বিশেষায়িত ক্যান্সার ও কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আজ জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম বক্তৃতা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই বিশেষায়িত ৮টি ক্যান্সার ও ৮টি কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে। নতুন হাসপাতাল নির্মিত হলে রোগীদের চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম খুব শীঘ্রই সরবরাহ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, স্বাস্থ্যসেবা সপ্তাহের মতোই বছরের অন্যান্য দিনগুলোতে হাসপাতালের চিকিৎসা আরো ভালো হবে। তিনি আরো বলেন, খুব শীঘ্রই ৭০০ জনেরও বেশি ডাক্তারকে পদোন্নতি দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..