× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

বাংলাদেশ মানবতার অন্যতম আদর্শ দেশ -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

পৃথিবীর মধ্যে বাংলাদেশ মানবতার অন্যতম আদর্শ একটি দেশ। এ দেশের জনগণ সব সময় মানবতার জয়গান গেয়েছে। যখন আমেরিকা আবি®ৃ‹ত হয়, ইউরোপের রেনেসাঁ সৃষ্টি হয়, তখন আমরা এই বাংলায় মানবতার জয়গান করেছি। এ জয়গান এখনো অব্যাহত আছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ঢাকার একটি হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক সম্মেলনে আজ এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীতে শরণার্থীর সংখ্যা খুব বেশি। সম্প্রতি ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদির কারণে বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত হচ্ছে। পৃথিবীতে যুদ্ধ-বিগ্রহ লেগেই আছে। এর বড় কারণ অসহিষ্ণু মানসিকতা। এ মানসিকতার পরিবর্তন আনতে হবে। এ সংঘাত যদি আমরা কমাতে পারি, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে পারি তবে আমরা টেকসই শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারব।

ড. মোমেন বলেন, পৃথিবীতে যদি সংঘাত লেগেই থাকে তবে আমাদের কোনো উন্নয়ন কাজে আসবে না। পৃথিবীতে যদি আমরা সত্যিকারের টেকসই শান্তি অর্জন করতে চাই তবে আমাদের অনেক দায়দায়িত্ব আছে। এ সময় তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালসহ ব্যবসায়ী, বেসরকারি ও কল্যাণমূলক সংস্থাসহ সকলকে জনকল্যাণে ও দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি সরকারের সাথে বেসরকারি সংস্থারও শক্তিশালী অংশীদারিত্ব প্রত্যাশা করেন।


এ ক্যটাগরির আরো খবর..