× Banner
সর্বশেষ
পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফেসবুকে স্ট্যাটাস কালীগঞ্জে প্রতিবন্ধি মিথিলাকে হুইল চেয়ার দিলো পৌর মেয়র আশরাফ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি ॥  ঝিনাইদহের কালীগঞ্জে দশ বছরের প্রতিবন্ধি মিথিলাকে হুইল চেয়ার দিয়েছে পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। মিথিলা কালীগঞ্জ পৌর শহরের কলেজপাড়ার ভ্যানচালক খোকন দাসের মেয়ে।

শুক্রবার দুপুরে শহরের ভূষণ রোডস্থ মেয়রের নিজ কার্যালয়ে হুইল চেয়ারটি তার পরিবারের কাছে তুলে দেন। এসময় সেখানে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার কালীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক আরিফ মোল্ল্যা ফেসবুকে মিথিলা দাসের জন্য একটি হুইল চেয়ার চেয়ে স্ট্যাটাস দেন। বিষয়টি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষনিকভাবে তিনি কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর শুক্রবার দুপুরে মিথিলার মা আয়না দাস ও পিতা খোকন দাসের কাছে চেয়ারটি হস্তান্তর করেন পৌর মেয়র আশরাফ।


এ ক্যটাগরির আরো খবর..