× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

সুন্দরবনে ৯ ফুট লম্বা অজগর অবমুক্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার গ্রাম থেকে প্রায় ৯ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকলে সাড়ে পাঁচটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ২৪নম্বর কম্পার্টমেন্টের ধাবড়ি এলাকায় অজগরটি ছাড়া হয়।

এর আগে বিকেল চারটার দিকে সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা সাপটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, উদ্ধার হওয়া অজগরটি ৯ফুট লম্বা এবং ওজন প্রায় ১০ কেজি। সাপটি অবমুক্ত করার সময় স্টেশন কর্মকর্তা (এসও) মো. শামছুল হক, সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সদস্য আবুল আসলাম তুহিন বয়াতি, ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদারসহ বনবিভাগ ও টাইগার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..