× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

ইসলামাবাদে নওয়াজ-সুষমা স্বরাজ বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার সন্ধ্যায় এই বৈঠক করেন তারা।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের ওপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পাক-ভারত অভিন্ন সমস্যাগুলো নিরসনেও এ সময় দুইনেতা আলোচনা করেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

এছাড়াও, এদিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজের সঙ্গে বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে পাক-ভারত শান্তি আলোচনা শিগগিরই আবারও শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সুষমা স্বরাজ।

তার এই সফরের মধ্য দিয়ে গত তিন বছরে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে। আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়নের একটি ধারা তৈরি হবে বলে আশা করছে দু’দেশের সরকার।


এ ক্যটাগরির আরো খবর..