× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

ভারতে রাষ্ট্রপতি ভবনের ভেতর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

ভারতে রাষ্ট্রপতি ভবনের চত্বরের ভেতর ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজ ছাত্রী। দেশটির সর্বোচ্চ নিরাপত্তায় মোড়া এলাকায় ধর্ষণের অভিযোগ ওঠায় নিরাপত্তার গুরুত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।

ওই ছাত্রীর অভিযোগ যে, তিনি রাষ্ট্রপতি ভবনের ভেতরে স্টাফ কোয়ার্টারে রাষ্ট্রপতি ভবনেরই এক কর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে পুলিশ। জানা গেছে, দিল্লির বাসিন্দা কলেজ পড়ুয়া তরুণী মাস্টার্সের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে তাকে নিজের কোয়ার্টারে ডাকে রাষ্ট্রপতি ভবনের এক কর্মী নিশান্ত যাদব। সেখানেই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিশান্তের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে নিশান্ত। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..