× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

১২ ডিসেম্বর বিবিএফ-গ্রামীণফোন ডিজিটাল মার্কেটিং সামিট

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ‘ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৫’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।

গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসে আগামী ১২ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী এই সম্মেলনে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন বিপণনে বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন করবেন। আর প্যানেল আলোচকেরা তাদের অভিমত তুলে ধরবেন। সম্মেলনে ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো তাদের সেবা তুলে ধরবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্পেশাল নলেজ সেশন বা বিশেষ জ্ঞানের একটি অধিবেশনও থাকবে।

সম্মেলনটি আয়োজনে সহযোগিতা দিচ্ছে এসএসডি-টেক ও সিম্ফনি। ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হয়েছে দ্য ডেইলি স্টার, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে একাত্তর টিভি।

সম্মেলনে অংশ নিতে চাইলে রেজিস্ট্রেশন করুন।


এ ক্যটাগরির আরো খবর..