× Banner
সর্বশেষ
ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন

বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার মেসি

admin
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার ও কোচদের তালিকা প্রকাশ করেছে ফরাসি ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। তালিকায় মেসি শীর্ষে রয়েছেন। তার পেছনে রোনালদো। বেতন, বোনাস, বিজ্ঞাপনসহ অন্য সব উৎস মিলিয়ে মোট বার্ষিক আয়ের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।

তাতে দেখা যাচ্ছে ফুটবলারদের মধ্যে বছরে সর্বোচ্চ ১৩০ মিলিয়ন ইউরো আয় করেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

আর রোনালদোর বার্ষিক আয় ১১৩ মিলিয়ন ইউরো। ৯১.৫ মিলিয়ন ইউরো আয় নিয়ে তিনে আছেন পিএসজির ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার।

চার ও পাঁচে আছেন যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজমান (৪৪ মিলিয়ন ইউরো) ও রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল (৪০.২ মিলিয়ন ইউরো)।

কোচদের মধ্যে আয়ে শীর্ষস্থান দখল করে সবাইকে চমকে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে। তার বার্ষিক আয় ৪১ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে আছেন আপাতত বেকার বসে থাকা সাবেক ম্যানইউ কোচ হোসে মরিনহো। তার বার্ষিক আয় ৩১ মিলিয়ন ইউরো।


এ ক্যটাগরির আরো খবর..