× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

বিলীনের পথে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফের জন্মস্থানের অস্তিত্ব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন নদীভাঙ্গন ইউনিয়ন। কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধার ইউনিয়ন। কামারখালী ইউনিয়ন বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফের জন্মস্থান ইউনিয়ন। যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তারপরেও কামারখালী ইউনিয়নের বেহালদশা দেখা যায়। জানা যায় কামারখালী ইউনিয়ন ছোট-বড় ২৮টি নিয়ে গঠিত। জনসংখ্যা প্রায় ১৩০০০( তের হাজার)।

কামারখালী ইউনিয়নের অধিকাংশ রাস্তা কাঁচা। কামারখালী ইউনিয়নের মধ্যে যতগুলো রাস্তা আছে তার মধ্যে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ সড়ক দিয়ে যাদুঘরে যাওয়ার সময় রাজধরপুর স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ীর সামনে, ফুলবাড়ী এবং গন্ধখালী মোঃ ইউনুচ আলীর মৃধার বাড়ীর সামনের রাস্তা নদীর করাল গ্রাসে ভেঙ্গে যানবাহন চলাচল একেবারে অকেজো করে ফেলেছে। যার কারনে বীরশ্রেষ্ঠ স্মৃতি যাদুঘরে কোন দর্শনার্থীদের ভিড় হয়না এবং বছরে কোন অনুষ্ঠান সঠিক ভাবে পালন করা যায় না। এমনকি মানুষের পায়ে হেটে চলাচল করার রাস্তাও ঝুকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। কারন এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ পায়ে হেটে ও যানবাহনে চলাচল করে।

তাই রাস্তা ভাঙ্গার কারনে মানুষের দূর্ভোগের সীমা নাই। তাছাড়া অধিকাংশ গ্রামের মানুষের দাবী এই রাস্তা ভাঙ্গা হওয়ার কারনে অনেক পরিবারের ছেলেমেয়েদের বিবাহ শাদী হচ্ছে না। আবার এই ইউনিয়নের অধিকাংশ মানুষ বিকল্প রাস্তা হিসেবে নদীর কুল দিয়ে সালামতপুর গ্রামের মধ্যে চলাচল করতো সেটাও নদীর করাল গ্রাসে ভেঙ্গে রাস্তা অকেজো হয়ে গেছে।

এ ব্যপারে বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা (অবঃ বক্কার মাষ্টার), সালামতপুর গ্রামের পক্ষ থেকে বলেন মাননীয় সংসদ সদস্য মোঃ মুনজুর হোসেন(বুলবুল) এর তার জাতীয় সংসদ নির্বাচন করার সময় তিনি ওয়াদা করেছিলেন তিনি নির্বাচিত হয়ে এই কামারখালী ইউনিয়নের সকল সমস্যা সমাধান করবেন কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বক্কার মাষ্টার বলেন নির্বাচিত হওয়ার পর তার সাথে আজও দেখা হলো না। আবার ইউনিয়নেও কোন উন্নয়নের ছোয়া পড়ছে না। তাছাড়া মানুষের জীবনে একটি মারাতœক সমস্যা হলো রোগব্যাধি।

সেই দিক দিয়ে বিচার বিশ্লেষন করলে দেখা যায় কাহারো যদি কোন মারাতœক রোগ হয় তখন ভাঙ্গা রাস্তার কারনে ঐ রোগীর জরুরী ভিত্তিতে হাসপাতালে নেওয়ার কোন যানবাহন ব্যবস্থা নাই। তখন মানুষের চরম ভোগান্তি আর ভোগান্তি। তাই সকল সমস্যাগুলো বিবেচনা করে কামারখালী গড়াই নদীর, নদী ভাঙ্গন রোধ, এবং রাস্তা ঘাট মেরামত করার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট কামারখালী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার পরিষদের ইউ.পি. সদস্যদের নিয়ে জোরালো দাবী জানান যাতে ইউনিয়নটি সরেজমিনে স্ব-চিত্র উপলব্ধি করে সমাধান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..