× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ৪০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। বিভিন্ন গ্রেডে আটাশটি পদে সর্বমোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী, আইন কর্মকর্তা, সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, ইমারত পরিদর্শক, হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

মোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস/সমমান ডিগ্রিধারীসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষাতা প্রয়োজন তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে আবেদনের জন্য ১৫ এপ্রিল, ২০১৯ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন  গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://coxda.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ১ এপ্রিল, ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন ও ফি প্রদানের শেষ সময় আগামী ১৫ এপ্রিল, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..