× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

বর্তমান সরকার উন্নয়ন ও শিক্ষাবান্ধব : মোরশেদ আলম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

নিরক্ষরতামুক্ত জাতি গড়তে এরইমধ্যে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। বর্তমান সরকার উন্নয়ন ও শিক্ষাবান্ধব সরকার। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মোরশেদ আলম বলেন, নিরক্ষরতামুক্ত জাতি গড়তে এরইমধ্যে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ এবং ২ হাজার ৫শ’ স্কুল-কলেজকে এমপিওভূক্ত করা হয়েছে।

নারী শিক্ষার সম্প্রসারণে বৃত্তি প্রদানসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে উপজেলার কানকির হাট কলেজের বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আলহাজ মোরশেদ আলম। এছাড়াও উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা সভায় যোগ দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..